প্রকাশ্য জনসভায় বিজেপির জেলা সভাপতির অপসারণ চাইছে বিজেপির একাংশ : খবরে আলিপুরদুয়ার|The4thcolumn

নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার,১ ডিসেম্বর’১৯ :-

ছবি – দলীয় জেলা সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ বিজেপির

‘এই সভাপতি হঠাও , বিজেপি বাঁচাও’ – রব উঠল খোদ জেলা আলিপুরদুয়ার বিজেপি অন্দর মহলে । তবে রব উঠেছে প্রকাশ্য জনসভায় । রীতিমত প্ল্যান কষে , জনসভা ডেকে প্রায় হাজারের উপর জেলা বিজেপির ছোট বড় মেজ নেতা ও কর্মীরা রবিবার এই রব তোলেন । ঘটনায় শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক আঙিনায় । এর পরিপ্রেক্ষিত কি তিন বিধানসভা উপনির্বাচনের ভরাডুবির ফল ? নাকি দলীয় অন্তর্দ্বন্দ্ব ? রবিবার জেলা আলিপুরদুয়ারের বিজেপি মহলে আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে । জেলা বিজেপির মধ্য থেকেই দাবী উঠেছে জেলা সভাপতি অপসারণের । কারন ব্যাখ্যায় উঠে আসছে এককথায় সভাপতির ‘ডিক্টেটর শিপ” । এবং চরম অস্বস্তির মধ্যে পড়ে খানিক বাধ্য হয়েই বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার দোহাই , যারা এই দাবী তুলেছে ,তাদের পদ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল । সে কারণেই এসব করছে । উপরমহলে জানানো হচ্ছে । যা সিদ্ধান্ত হয় , তারাই নেবেন ।
সূত্রের খবর , বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার পদ‍ত‍্যাগের দাবি উঠল আলিপুরদুয়ার জেলার এক প্রান্ত থেকে । বিজেপির আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার কার্যকর্তা ও নেতৃত্বরা বিজেপির জেলা সভাপতির পদ থেকে গঙ্গা প্রসাদ শর্মার অপসারণের দাবিতে সরব হল ‌ । রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে সাঁতালি বীরসা মুণ্ডা ময়দানে এক জনসভা আয়োজিত হয় । এই সভাতে বিজেপির আলিপুরদুয়ার জেলার বিভিন্ন মণ্ডল কমিটির নেতৃত্ব , নারী মোর্চার নেতৃত্ব এবং বিজেপির পঞ্চায়েত সদস‍্যরা ও চা বাগানের বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । সেখানে সবাই বিজেপির জেলা সভাপতি পদ থেকে গঙ্গা প্রসাদ শর্মার পদত‍্যাগের দাবি তোলেন । বিজেপির কার্যকর্তারা জানান যে আলিপুরদুয়ার জেলাতে জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা নিজের মর্জি অনুযায়ী কাজ করছেন । এছাড়া তাদের অভিযোগ , তৃণমূলের জেলা নেতৃত্ব এর সঙ্গে তার যোগাযোগ আছে এবং এতে ক্ষুদ্ধ বিজেপির নিচুস্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা তাই রাজ নেতৃত্ব এর কাছে লিখিত ভাবে জানিয়েছেন, যে যদি জেলা সভাপতি পদ থেকে গঙ্গাপ্রসাদ শর্মাকে না সরানো হয়,তবে তারা আগামী বিধানসভার ভোটের আগে সবাই ইস্তফা দেবেন । রবিবারের এই জনসভায় হাজারের বেশি বিজেপির কর্মী ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

error: Content is protected !!