ফের ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় জখম বুনো হাতি : নজর রাখছে বনবিভাগ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

ফের ট্রেনের ধাক্কায় জখম হাতি। আপাতত বনবিভাগের নজরে রাখা হয়েছে হাতিটিকে। জখম গুরুতর নয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সকাল ৬টা নাগাদ হ্যামিল্টন গঞ্জের গুদাম ডাবরি এলাকায়। আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা লেগেছে হাতিটির। সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে হ্যামিল্টন গঞ্জের গুদাম ডাবরি এলাকার আশপাশের লোকালয়ে চলে এসেছিল হাতিটি। সকালে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানো হচ্ছিল, সেইসময় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগেছে হাতিটির। ধাক্কা খেয়ে কাতরাতে কাতরাতে জঙ্গলে চলে যায় হাতিটি। হাতিটির ওপর নজর রাখছে বনকর্মীরা। তবে রেল কর্তৃপক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এবং হাতিটির চোট গুরুতর নয় বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!