মলয় দেবনাথ, দ্য ফোর্থ কলাম , ১১ সেপ্টেম্বর’১৯ :-

সংঘের মহিলারা দুর্নীতিতে জড়িত । এমন অভিযোগেই আলিপুরদুয়ার জেলার মহাকালগুড়ি গ্ৰাম পঞ্চায়েতের চারশো তেতাল্লিশ টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় তিন হাজার মহিলা সাত দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কে ডেপুটেশন দিলেন । তাদের অভিযোগ সংঘের পাঁচ জন মহিলা চৌদ্দ বছর ধরে রয়েছেন । এরা একের পর এক দুর্নীতি করে চলেছেন । যে কোন কাজ করতে হলে এদের টাকা দরকার । এমনই চাঞ্চল্য কর অভিযোগ তুলেছেন স্বনির্ভর দলের মহিলারা । দীর্ঘদিন ধরেই তাদের সতর্ক করা হয়েছিল । কিন্তু তারা স্বনির্ভর দল বা উপ সংঘের মহিলাদের কথা কর্নপাত করেনি । আজ তারা মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান এর নিকট সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দেন । সংঘের সদস্য পরিবর্তন, সমবায় ব্যাঙ্ক কিভাবে গঠন করা হয়েছে, সংঘের আয় ব্যয় এর হিসাব কি আছে এমন দাবি ও তারা করেছেন । স্বনির্ভর দলের অনিমা দাস বলেন ২০১১ সালে গ্রেডেশন করার জন্য এগারো শো টাকা নিয়েছেন সংঘের মহিলারা । কিন্তু আজ পর্যন্ত তাদের দলের গ্রেডেশন হয় নি । তেমনি অজন্তা দেবনাথ ঋতু উরাও ঝুমা দেবনাথ লিপিকা দেবনাথ ও চাঞ্চল্য কর অভিযোগ তুলেছেন সংঘের নেত্রী দের বিরুদ্ধে । আরো চাঞ্চল্য কর বিষয়টি হলো আজ সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার সময় সংঘের নেত্রী দের ডেকে পাঠান গ্রাম পঞ্চায়েত প্রধান । কিন্তু সংঘের নেত্রী রা প্রধানের কথাকে তোয়াক্কা করেন নি । তারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে আসেন নি । স্বনির্ভর দলের মহিলাদের পারদ চড়তে থাকে সংঘের নেত্রী দের না আসায় । পরবর্তী সময়ে স্বনির্ভর দলের মহিলারা গ্রাম পঞ্চায়েত দপ্তরের সংঘের নেত্রী দের বসার ঘরে তালা ঝোলান ।