বিদেশী দ্রব্যাদির রকমারি সম্ভার : চার দেশের বিকিকিনির স্টলের হাতছানি ডুয়ার্স উৎসবে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ জানুয়ারি’২০২০ :-

দেশ বিদেশের রকমারি স্টলের সম্ভার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব। ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভুটান এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টল দেখা গেল ডুয়ার্স উৎসবে। ১০ দিনের এই অনুষ্ঠান এবং উৎসবে স্থানীয় দোকান ছাড়াও বহিরাগত দোকানদারদের দেখা পাওয়া গেল। এবছর বাংলাদেশ থেকে মোট ১৫ টি স্টল ও ভুটান থেকে ২ টি স্টল তাদের রকমারি জিনিসপত্র নিয়ে এসেছে ডুয়ার্স উৎসবে। এছাড়াও কলকাতা, দিঘা, রাজস্থান ও বেনারস এর স্টলের দেখা পাওয়া গেল ডুয়ার্স উৎসবের এক্সপো এর ভেতর। বাংলাদেশের স্টল গুলোতে বিশেষ করে বাংলাদেশের বিখ্যাত শাড়ি যেমন ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক এবং বাংলাদেশের লুঙ্গি দেখতে পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশের কসমেটিক্স, খেজুর গুড় ও জোলা গুড়ের দেখা মেলে।
মহম্মদ ইমন নামের এক বাংলাদেশী ব্যবসায়ী বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের কাছে মূলত বাংলাদেশের শাড়ির সম্ভার রয়েছে। গত ১০ বছর যাবৎ আমরা এই ডুয়ার্স উৎসবে আসছি। আমাদের দেশের বিশেষত্ব গুলো ডুয়ার্স উৎসবের মাধ্যমে পরিবেশন করতে পেরে ভালো লাগে। এই ডুয়ার্স উৎসবে আসাটা আমাদের কাছে ব্যবসার পাশাপাশি দুই দেশের মধ্যে মেলবন্ধনের একটি প্রচেষ্টা”।

Leave a Reply

error: Content is protected !!