নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪সেপ্টেম্বর’১৯ :-

মেদিনীপুরের পর জেলা আলিপুরদুয়ারে ঝটিকা সফর এবং দিলীপ ঘোষ রয়েছেন স্ব মহিমাতেই । ‘রোহিঙ্গা’ প্রসঙ্গ টেনে এনে শানিত ভাষায় ফের বিস্ফোরক দিলীপ ঘোষ । মঙ্গলবার, কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা জলনেশ্বরী হাই স্কুলের মাঠে বিশাল জনসভার আয়োজন করেছিল আলিপুরদুয়ার বিজেপি নেতৃত্ব । হাজার মানুষের ভীড়ের এই জনসভা বিজেপির উত্থান সাফল্যের প্রতিফলন বলেই মানছেন এতদঞ্চলের রাজনৈতিক মহল । জিনসভার মঞ্চে দাঁড়িয়ে দিলীপবাবু বলেন , “যতদিন ভারতবর্ষে বিজেপি আছে, ততদিন হিন্দু দের কোনো চিন্তা নেই । পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, এমন কি চাঁদ থেকে হিন্দুরা আসুক। তারা ভারতবর্ষে থাকতে পারবে । কিন্ত অবৈধ ভাবে রোহিঙ্গা মুসলিম যারা প্রবেশ করেছে তাদের ছাড়া হবেনা”। এমনই কড়া ভাষায় আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী এলাকা কুমারগ্ৰাম ব্লকের খোয়েরডাঙ্গাতে জনসভায় বক্তব্য দিতে গিয়ে একথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কুমারগ্ৰাম ব্লকের খোয়ারডাঙ্গাতে জলনেশ্বরী হাই স্কুল ময়দানে মঙ্গলবার বিজেপির জনসভা ছিল । সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন সভাতে দিলীপ ঘোষ ‘এনার্সি’ নিয়ে সোচ্চার হন এবং কাটমানি ইস্যুতে কাঠগড়ায় তোলেন তৃণমূলকে। শাসকদলের বিরুদ্ধে সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নেতৃত্ব ও তার দলের লোকজন পশ্চিমবঙ্গের জনগণকে ‘এনার্সি’ ভয় দেখাচ্ছে এবং কাগজপত্র বানিয়ে দেবার নাম করে পয়সা কমিয়ে নিচ্ছে। তিনি জানান, যারা হিন্দু তাদের ভয় পাবার কোনো কারণ নেই। যতদিন বিজেপি ভারতবর্ষে আছে, কোনো কাগজ না থাকলেও হিন্দুদের কোনো সমস্যা নেই ।কিন্ত অবৈধ ভাবে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী দের ছেড়ে কথা বলা হবেনা । তিনি আরো বলেন, কেউ এখন দুর্ঘটনায় মারা গেলে বলছে ‘এনার্সি’র জন্য মরেছে । বৌ এর সাথে ঝগড়া করে আত্মহত্যা করছে, বলছে ‘এনার্সির’ জন্য । তিনি আরো বলেন , তৃণমূল শুধু ‘এনার্সি’ নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছে । এদিন জনসভায় বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ বিজেপির জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
