সাত বছরের সম্পর্কের ইতি টানায় প্রেমিকার বাড়ির সামনে ধর্না প্রেমিকের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

প্রেমিকাকে ফিরে পেতে আবারো ধর্নায় বসলো প্রেমিক। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার দক্ষিণ জিৎপুর এলাকায়। সূত্রের খবর, বুধবার সকালে প্রেমিক ছোটন রায় প্রেমিকা সংগীতা রায়ের (নাম পরিবর্তিত) বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে। ছোটনের অভিযোগ, দীর্ঘ সাত বছর যাবত তাদের প্রেমের সম্পর্ক। মধুর সম্পর্কের মধ্যে ভিলেন হয়ে প্রেমিকার জীবনে অন্য আরেকজন চলে আসার দরুন ছোটনকে অগ্রাহ্য করতে থাকে প্রেমিকা। প্রেমিকাকে বোঝানোর চেষ্টা বহুবার ছোটন নামে প্রেমিক করলেও, তার জীবনে ফিরে আসার জন্য কিছুতেই রাজি হয়নি মেয়েটি। শেষে কিছুটা বাধ্য হয়েই ছোটন প্রেমিকাকে ফিরে পাবার জন্যে ধর্ণার মত একমাত্র পথ বেছে নিল। তড়িঘড়ি বুধবার সকালে ভোলারডাবরী দক্ষিণ জিতপুর এলাকায়, প্রেমিকার বাড়ির গেটের সামনে ধর্নায় বসে। প্রেমিক ছোটন দাবী রাখে যতক্ষন পর্যন্ত প্রেমিকাটি ছোটনের জীবনে ফিরে এসে বিয়েতে রাজি নাহয় ততক্ষণ তাঁর অনশন চলতে থাকবে। পরবর্তীতে পুলিশ এসে ধর্না ওঠায় ।

Leave a Reply

error: Content is protected !!