নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ডিসেম্বর’১৯ :-

নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ , দিল্লিতে ধর্নায় বসেছেন প্রিয়াংকা গাঁধী । এবং আলিপুরদুয়ারেও সোমবার সামনে মহাত্মা গাঁধীর ছবিসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটল জাতীয় কংগ্রেসের আলিপুরদুয়ার শাখা ।’ দেশ বেচে দিচ্ছে ‘ কেন্দ্রের সরকার এই স্লোগান প্ল্যাকার্ড যুক্ত মিছিলে আলিপুরদুয়ার জেলা শাসকের করণ অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস । মিছিলের পুরোভাগে সকল ধর্মের প্রতীকী সাজ সজ্জায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা । আলিপুরদুয়ার চৌপথী থেকে শুরু হয়ে মিছিল গিয়ে পৌঁছায় ডুয়ার্স কন্যায় । প্রায় দুই ঘণ্টার অবস্থান বিক্ষোভ চলার পর প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হয় বলে জানান জেলার যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ । এদিন মিছিলে প্রবীণ নবীন প্রায় সকল স্তরেরই জেলা কংগ্রেস নেতার উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
নাগরিকত্ব আইন বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা মিছিল , অভিযান ,আলিপুরদুয়ার কংগ্রেসের
