মারুতি ভ্যানে চোরাই সেগুন পাচার : ধাওয়া করে পাকড়াও বন দফতরের |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার, ৩ ডিসেম্বর’১৯ :-

চোরাই সেগুন কাঠ উদ্ধার করল বন দফতর । সূত্রের খবর, মঙ্গলবার ভোর দুটো নাগাদ ভল্কা রেঞ্জ এর ভারপ্রাপ্ত আধিকারিক কেদারনাথ মাহাতোর কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি মারুতি ভ্যানে কিছু মূল্যবান সেগুন কাঠ পাচার হবে । খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে বারোবিশার ভল্কা রেঞ্জ । তারা নির্দিষ্ট পথে রাধানগর ও দলাদলির মাঝে ওঁৎ পেতে থাকে । ভোর তিনটে নাগাদ বনকর্মীরা একটি মারুতি ভ্যান কে আসতে দেখে কুমারগ্রামের দিক থেকে । মারুতি গাড়িটিকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করে বনকর্মীরা ।কিন্তু মারুতি ভ্যান টি না থামিয়ে গতি বাড়িয়ে বেরিয়ে যায় ।তখন বনকর্মীরা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে । যখন মারুতি ভ্যানের চালক বুঝতে পারে গাড়ি নিয়ে বনকর্মীদের চোখে ধুলো দিয়ে পালানো সম্ভব না ,তখন রাধা নগরের কাছে কুলকুলি সেতুর পশ্চিম দিকের গ্রামের মেঠো পথে মারুতিটি ঢুকিয়ে দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেয় । গভীর অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে চালক পালাতে সক্ষম হয় ।গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার পাশে নিচু জমিতে উল্টে যায় । পরে বনকর্মীরা স্থানীয় মানুষের সাহায্যে গাড়িটি ও কাঠের লগ গুলো কে উদ্ধার করে বারোবিশার ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে আসে । আনুমানিক ৪০ সেফটি সেগুন কাঠ উদ্ধার হয় ওই গাড়ি থেকে । যার বাজার মূল্য আনুমানিক আশি হাজার টাকা। কোনো গ্রেফতারির খবর নেই ।

Leave a Reply

error: Content is protected !!