রাতের আলিপুরদুয়ারে কন্যাযাত্রী বোঝাই বাসে মদ্যপ বাইক আরোহীদের তান্ডব : ধরল পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ১৫ ডিসেম্বর’১৯ :-

বিয়ে বাড়ি থেকে ফিরছিল কন্যা যাত্রীবোঝাই বাস । পথে তিন বাইক আরোহী মদ্যপ যুবকের তান্ডব এবং তিনের হাতে মারধোর থেকে শুরু করে সোনার হার ছিনতাইয়ের ঘটনা । তাতে আহত হয়ে কন্যাযাত্রী দলের এক বয়স্ক ব্যক্তির হাসপাতালে চিকিৎসা । রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ আলিপুরদুয়ারের মধ্যস্থলে পুরসভার কার্যালয়ের সামনে বক্সা ফরেস্ট রোডে, এমনতর ঘটনায় হতচকিত পুলিশও। তবে ঘটনা বেশি দূর এগোয়নি। শহরের বুকে এই ঘটনার খবর পৌছতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আলিপুরদুয়ার পুলিশের রাত পাহারার পেট্রল ভ্যান এবং আপাতত পুলিশি হেফাজতে তিন অভিযুক্ত বাইক আরোহীর মধ্যে দুজন একজন পলাতক। তার খোঁজ চলছে ।

জানা গেছে আলিপুরদুয়ার জংশন এর একটি বিয়ে বাড়ি ভবনে বধূবরণের অনুষ্ঠান শেষে সলসলাবাড়ির দিকে ফিরছিল বাসভর্তি কন্যা যাত্রীরা । পথে লিচুতলা এলাকা থেকেই বাইক আরোহী তিন যুবক বাসের পিছনে ধাওয়া করে এবং অভিযোগ শহরের মাধবমোড় সংলগ্ন (বক্সা ফরেস্ট রোডে) এসে জোর করে বাস থামিয়ে অকথ্য গালিগালাজ সহ কন্যা যাত্রীদের মারধর শুরু করে অভিযুক্ত তিন যুবক । আরও অভিযোগ বাধা দিতে গেলে প্রহৃত হন মহিলারাও এবং একজনের গলার হার লোপাট হয়ে যায় । ঠিক সে সময়ই অল্প দূরেই মহাকাল ধাম মোড়ে অবস্থানরত পুলিশ পেট্রোল ভ্যানের কাছে খবর গেলে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে দুই যুবককে নিজেদের হেফাজতে নেয় আলিপুরদুয়ার পুলিশ । আলিপুরদুয়ার থানায় কন্যা যাত্রীরা হামলার প্রতিকার চেয়ে এজাহার জমা করেছেন ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
রাতের আলিপুরদুয়ারে কন্যাযাত্রী বোঝাই বাসে তিন মদ্যপ যুবকের তান্ডব , ব্যবস্থা নিল পুলিশ

Leave a Reply

error: Content is protected !!