যুবকের পায়ুদ্বার দিয়ে ডিওডেরান্তের বোতল ঢুকিয়ে দিল ছিনতাইকারীরা : বের করল আলিপুরদুয়ার হাসপাতাল |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ ডিসেম্বর’১৯:-

ছবি – এক্স রে’তে পরিষ্কার দেখা যাচ্ছে ভিতরে ঘাপটি মেরে আছে ডিওডেরান্তের বোতল

সন্ধ্যার শুনশান রাস্তা । কাজ সেরে বাড়ি ফিরছিল এক বছর চব্বিশের যুবক । পথে ছিনতাইকারীর সামনে পড়ে । এরপর যা হলো ,তা শুনে চমকে যাবেন প্রত্যেকেই । টাকাপয়সা যা ছিল ,তা তো গেলই । উপরন্তু টাকা দিতে সামান্য বিলম্ব হওয়ায় যুবকের কপালে যে শাস্তি জুটল ,তা এককথায় ভয়াবহ । শাস্তিস্বরূপ যুবকের পায়ুদ্বার দিয়ে একটি প্রমান সাইজের বোতল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা । একটি ডিওডেরান্তের বোতল আস্ত ঢুকিয়ে দেওয়া হয় যুবকের পায়ুদ্বারে । সে বোতল গিয়ে ঠাঁই নেয় যুবকের বৃহদন্তে এবং তিনদিন বাড়িতে সেই বোতল ভিতরে নিয়ে শেষ অবধি সঙ্গীন অবস্থায় জেলা হাসপাতালের শরণাপন্ন হয় অসহায় যুবক এবং সাফল্যের সঙ্গে ‘বিনা অপারেশন’ করে বোতল উদ্ধার করেন চিকিৎসকরা । প্রায় মরণের দরজা থেকে ঘুরে এসে হাসপাতালকে ধন্যবাদ দিতে ভুলছেন না যুবক এবং আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এই ঘটনা ‘ভাইরাল’ হয়েছে লোকমুখে ।
হাসপাতাল সূত্রে খবর, সুজিত লায়েক( নাম পরিবর্তিত) নামে এক যুবকের পায়ুদ্বার দিয়ে ঢোকানো একটি ডিওডেরান্তের বোতল বিনা অস্ত্রোপচারে বের করে নজির গড়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সার্জেন ডাঃসফিউল ইসলাম। পায়ুদ্বার দিয়ে ভেতরে থাকা ওই বোতল ঢুকে থাকায় দুই দিন থেকে প্রাতঃকৃত্যদি ও খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বছর চব্বিশের যুবকের। গত শনিবার কোনো কাটা-ছেঁড়া ছাড়াই ওই বোতল বের করে হাসপাতালের চিকিৎসক।বুধবার ওই যুবক সুস্থ হয়ে উঠায় তাকে ছুটি দেয় জেলা হাসপাতালের চিকিৎসক।

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সূত্রে জানাগেছে, উত্তর খয়েড়বাড়ি এলাকার বাসিন্দা পেশায় শ্রমিক সুজিত।গত শুক্রবার সে শ্রমিকের কাজে হান্টাপাড়া বাংরি নদী এলাকায় গিয়েছিল।কাজ করে বাড়ি ফেরার পথে ওই দিন সন্ধ্যার সময় একদল দুষ্কৃতি তাকে রাস্তায় আটক করে। তার কাছ থেকে জোড় করে প্রায় পাঁচশো টাকা ছিনিয়ে নেয়।পাশাপাশি তার জামাকাপড়ও ছিড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ করলে ৫ জন দুষ্কৃতি তাকে জাপটে ধরে বাংরি নদীর চরে ফেলে দেয়।তার পরে তার পায়ুদ্বার দিয়ে একটি ডিওডেরান্তের বোতল ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। ওই অবস্থায় কোনো মতে সে বাড়ি ফিরে আসে।গোটা ঘটনা বাড়িতে জানালে তাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু অবস্থা গুরুতর দেখে সেখানকার ডাক্তাররা তাকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুত্রে জানা গেছে, পায়ুদ্বার দিয়ে ওই বোতল অনেকটা ভেতর ঢুকে যায়।এর জন্য দু’ দিন তার খাওয়া ও মলত্যাগও বন্ধ থাকে।এই অবস্থায় শুক্রবার সে জেলা হাসপাতালে ভর্তি হলে শনিবার বোতল বের করে হাসপাতাল।

এ বিষয়ে জেলা হাসপাতালের সার্জেন ডাঃসফিউল ইসলাম বলেন, ওই যুবকের মল দ্বার দিয়ে প্রায় দেড় ফুট ভিতরে একটি বোতল ঢুকে ছিল। এক্সরে করে বিষয়টি স্পষ্ট হয়। তার পরে হাত লাগিয়ে ওই বোতল বের করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে প্রথমে বোতল বের হয় নি । পরবর্তীতে, প্রায় দুই ঘন্টার চেষ্টায় সফল ভাবে এই কাজ করা হয় বলে সার্জেন জানিয়েছেন।

অপরদিকে , পায়ুদ্বার দিয়ে বোতল ঢুকিয়ে দেওয়ার এই ঘটনা সাত জন্মে কেউ শোনে নি বলেই গুঞ্জন আলিপুরদুয়ারে । এমনকি , খোদ চিকিৎসকরাও প্রথম এই ধরনের অভিজ্ঞতার সম্মুক্ষীন হয়েছেন বলেও মন্তব্য ভেসে এসেছে ।

Leave a Reply

error: Content is protected !!