বোনাস চুক্তি মানতে নারাজ মালিকপক্ষ : বিক্ষোভ রহিমাবাদ চা বাগানে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

কলকাতায় সরকার থেকে দেওয়া বোনাস চুক্তি মানতে নারাজ বাগান কর্তৃপক্ষ। বোনাস চুক্তি থেকে নাম তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করলো রহিমাবাদ চা বাগানের শ্রমিকরা। গতকাল থেকে বাগানে শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভ। মালিকপক্ষ কলকাতায় বোনাস চুক্তি থেকে নাম তুলে নেবার খবর শুনেই শ্রমিকদের দাবি, অবিলম্বে বোনাস চুক্তি মেনে পেমেন্ট করতে হবে। নিজেদের এই দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, সরকার থেকে প্রতিটি চা বাগান এ বি সি ডি ক্যাটাগরিতে বিভক্ত থাকে, সেই অনুসারে চা বাগানের পূজা বোনাস আলাদা আলাদা শতাংশে বিভক্ত। সরকারের থেকে সেই বোনাস শতাংশ ঠিক করে দেওয়া হয় এবং সেটা মালিকপক্ষ মেনে নেয়। কিছুদিন আগেই সরকারের শ্রমদপ্তর থেকে চুক্তি অনুযায়ী বোনাস দেবার ঘোষণা করলে তা মানতে নারাজ মালিক কর্তৃপক্ষ। তাই এই বিক্ষোভে সামিল হয়েছে বাগান শ্রমিকরা।

Leave a Reply

error: Content is protected !!