নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি – গেরুয়া শিবিরে পদার্পন , সাংবাদিক সুমন কাঞ্জিলালের ।
আসন্ন পুরভোটের আগে নতুন করে সংগঠন সাজালো জেলা আলিপুরদুয়ার বিজেপি। ২০২০ আসন্ন পুরভোটের আগে সোমবার নতুন করে সংগঠন পদ দায়িত্ব প্রকাশ করল বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটি। সোমবার বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে ২১ জনের একটি নামের তালিকা প্রকাশ করেন বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা। তালিকায় চমকপ্রদ ভাবে আলিপুরদুয়ারের এক সাংবাদিক সুমন কাঞ্জিলালের নাম দেখা যায়। সুমন কাঞ্জিলাল ছাত্রজীবন থেকে ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় কংগ্রেসের জেলা ছাত্র যুব সংগঠনের শীর্ষ মুখ ছিলেন নব্বই দশকে । কিন্তু পরবর্তী জীবনে বিশেষ কিছু কারণে তিনি রাজনীতি থেকে সরে যান এবং দীর্ঘ ১৮ বছর তিনি সাংবাদিকতা করছেন এক বাংলা দৈনিকে। বর্তমানে তিনি আইনজীবীর পেশাতেও যুক্ত হয়েছেন । আলিপুরদুয়ার জেলায় সম্ভবত এই প্রথম কোনো সাংবাদিক সরাসরি রাজনীতিতে যোগ দিলেন। সুমন কাঞ্জিলালকে আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার বিজেপির প্রকাশিত হওয়া নামের তালিকায় সভাপতির পদে রয়েছেন গঙ্গা প্রসাদ শর্মা, সহ সভাপতির পদে রয়েছেন রামবিলাস গোয়েল, রুদেন্দ্র নারায়ন ঘোষ, জয়ন্ত রায়, নারায়ন মন্ডল, বিপ্লব সরকার, ভূষন মোদক, মানসী বর্মন ও কৃপা শংকর জয়সওয়াল। সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিরেন্দ্র বারা ওড়াও, দীপক বর্মন ও সুমন কাঞ্জিলাল। সম্পাদকের দায়িত্বে রয়েছেন আল্পনা দাস রায়, রোমা সাইবা, অর্চনা দুবে, বিনোদ মিঞ্জ, মনোজ ওড়াও, অসিম কুমার লামা, অরূন দেবনাথ ও রতন তরফদার। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন দেবাশিস রাউত।