মুখ্যমন্ত্রীর সফর প্রাক্কালে অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে ধরপাকড় : বাজেয়াপ্ত ২৫ গাড়ি ,জরিমানা আদায় ৭ লক্ষ

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর’১৯ :-

রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে , জেলা আলিপুরদুয়ারের অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে শেষ পর্যন্ত অভিযানে নামল আলিপুরদুয়ার জেলা প্রশাসন । শনিবার এই ‘ মর্মে ব্যাপক ধরপাকড় চালায় প্রশাসন । ঘটনায় শোরগোল পড়েছে জেলা আলিপুরদুয়ার জুড়ে ।

জেলা প্রশাসন সূত্রের খবর, এদিন ভোর সকাল থেকেই এই ‘হঠাৎ’ অভিযানে নামে সংশ্লিষ্ট আধিকারিকরা । রীতিমতো ছক কষে চালানো হয় তল্লাশি অভিযান । বাজেয়াপ্ত হয় ২৫ টি গাড়ি । এবং সব মিলিয়ে জরিমানা মূল্য দাঁড়ায় প্রায় ৭ লক্ষ ।

এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা প্রশাসক সুরেন্দ্রনাথ মিনা জানান , বারবিশা ,নিমাতি ,বীরপাড়া ছাড়াও জেলার বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান চালানো হয়েছে । ভূমি ও ভূমি -রাজস্ব দপ্তরের আধিকারিকরা এই অভিযানে ছিলেন । আগামীতেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি ।

Leave a Reply

error: Content is protected !!