নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

আতসবাজি নিয়ে সচেতনতামূলক প্রচারে নামলো আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। শুক্রবার অভিভাবক মঞ্চের পক্ষ থেকে আলিপুরদুয়ার চৌপথি থেকে পদযাত্রা শুরু করে শহরের বাটামোড় পর্যন্ত পথচলতি মানুষ থেকে শুরু করে বাজির দোকানদারদের নিষিদ্ধ শব্দ বাজি কেনা এবং ফাটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। সচেতন করা হয়েছে মানুষকে। অভিভাবক মঞ্চের এই সচেতনতামূলক প্রচারে সহযোগিতায় ছিলেন স্কুল পড়ুয়া কচিকাঁচারা, প্রবীণ নাগরিক উন্নয়ন মঞ্চ, আলিপুরদুয়ার বিজ্ঞান যুক্তি মঞ্চ, আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন। শব্দ বাজি বিরুদ্ধে সচেতন করা হয়েছে ওই পদযাত্রাতে।