প্যারেড গ্রাউন্ডে আতসবাজির শব্দ পরীক্ষা : উদ্যোগ আলিপুরদুয়ার পুলিশের

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ২৪ অক্টোবর’১৯ :-

কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করা থেকে শব্দ বাজির ব্যবসায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার , তৎপর আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন । কিন্তু , তালিকা ভুক্ত শব্দ বাজি ছাড়াও বাজারে নিত্য নতুন বাজির আমদানি রয়েছে অব্যাহত । যার খবর নেই প্রশাসনের কাছেও । সেই মর্মে , তালিকা বিহীন বেশ কিছু বাজি-আতস বাজী , শব্দ দূষণের আওতায় পড়বে কিনা তার পরীক্ষা চলল বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে । হাতে সাউন্ড লেভেল মিটার (পড়ুন ডিসিবেল মিটার) নিয়ে ,একের পর এক জানা অজানা বাজী পুড়িয়ে শব্দের প্রাবল্য পরীক্ষা করলেন পুলিশ আধিকারিকরা । পরীক্ষায় ফেল করা আমদানিকৃত নয়া বাজি নিষিদ্ধ শব্দ বাজির তালিকায় রেখে বাকিদের বাজারে বিকিকিনির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন ।

এদিন এই বাজির পরীক্ষা নিরীক্ষায় উপস্থিত ছিলেন ‘আলিপুরদুয়ার জেলা প্রেস ‘ থেকে শুরু করে টাউন ব্যবসায়ী সমিতির সভাপতি শান্ত চক্রবর্তী , সম্পাদক প্রসেনজিৎ দে, নিউটাউন ব্যবসায়ী সমিতি সম্পাদক অভিজিৎ দাস প্রমুখরা ।
ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ,এস ডি পি ও হুসেইন মেহেদী রহমান , আই সি আলিপুরদুয়ার রবিন থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।

Leave a Reply

error: Content is protected !!