চিলাপাতা বনাঞ্চল সংলগ্ন সড়কে ভয়াবহ দুর্ঘটনা : মৃত ৩

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ সেপ্টেম্বর’১৯:-

রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আহত একজন আর মৃত তিনজন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাসিমারা-কোচবিহার রাজ‍্য সড়কের চিলাপাতা বনাঞ্চলের বাকপুল এলাকায়। সূত্রের খবর, মৃত ব্যক্তিরা হলেন রূপক কুণ্ডু, অভিজিৎ দাস ও নারায়ন দাস, তারা সকলেই আলিপুরদুয়ারের বাসিন্দা। হাসিমারা ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চিলাপাতার কাছেই নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!