রাস্তায় পড়ে কলা গাছ : এম্বুলেন্স উল্টে আহত হাসপাতালগামী আসন্নপ্রসবা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ ফেব্রুয়ারি’২০:-

রাস্তার ওপর পড়ে থাকা পচা কলা গাছে পিছলে গেলো অ্যাম্বুলেন্স। গর্ভবতীকে নিয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত হয়েছেন গর্ভবতী মহিলা ও অ্যাম্বুলেন্স চালক। ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার মঙ্গলবার সকালে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ফতেমামুদ জ্ঞানদাস এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্রের খবর, এদিন সকালে একটি অ্যাম্বুলেন্স ওই এলাকার একজন গর্ভবতী মহিলাকে নিয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের দিকে যাচ্ছিল। সেসময় অল্প এগোতেই রাস্তার ওপর পচা কলা গাছ পড়ে থাকতে দেখে চালক। হঠাৎ সেই রাস্তার ওপর পড়ে থাকা পচা কলা গাছে অ্যাম্বুলেন্সটির চাকা পিছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশের চাষের জমিতে। ঘটনায় আহত গর্ভবতী ও চালক। তৎক্ষণাৎ সেই মহিলাকে অন্য গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে হলদিবাড়ি থানার পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে নিয়ে গেছে বলে খবর।

Leave a Reply

error: Content is protected !!