বীজের দাম আকাশছোঁয়া : শুরু হয় নি বপন : মাথায় হাত আলুচাষীদের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ডিসেম্বর’১৯:-

প্রতিবছর আলুচাষের মরশুম শুরু হয় নভেম্বর থেকে। তাই স্বাভাবিকভাবেই আলু চাষের কাজ শুরু হবার কথা থাকলেও সেই তোড়জোড় নেই এবার। তার কারণ আলু বীজের দাম। আলুবীজের দাম নিয়ে চিন্তায় পড়েছে বাঁকুড়ার আলু চাষিরা। চাষীদের অভিযোগ, আলু বীজের দাম বেড়েছে গত কয়েক বছর ধরেই। সেই সাথে বৃদ্ধি পেয়েছে সার, কীটনাশক এবং মজুরি। তাতে আলু চাষে লাভের হার কতটা হবে তা নিয়ে আশঙ্কায় চাষিরা। যদিও জলদি জাতের আলু চাষ করছেন বেশ কিছু চাষি। কৃষকরা জানিয়েছেন, চাষের জন্য বিঘা প্রতি তিন বস্তা আলু বীজ প্রয়োজন, সেটা কিনতেই যা খরচ তা থেকে লাভ কতটা হবে তা নিয়ে ধন্দে চাষীরা। দামের বিষয়ে এক আলুবীজ ব্যবসায়ী বলেন, ‘বেশিরভাগ পাঞ্জাব থেকে বীজ আনা হয়। কিন্তু এবারে পাঞ্জাবে চাহিদার তুলনায় বীজের আমদানি কম। তাই বীজের দাম এত চড়া।’

Leave a Reply

error: Content is protected !!