নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১২ ডিসেম্বর ‘১৯:-

আলিপুরদুয়ার শহরের মধ্যস্থলে এক ইংরেজী মিডিয়াম স্কুলে লাগল আগুন এবং ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জনমানসে । স্কুল চলাকালীন এই ঘটনায় শোরগোল পড়ে স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবক মহলে । এবং বড় কোনো ঘটনা না হলেও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ বড় ধরনের বিপর্যয় থেকেই যে স্কুল রক্ষা পেল ,তাতে দ্বিমত নেই কারও ।
জানা গেছে , স্কুলের প্রবেশ দ্বারের পাশেই রয়েছে বৈদ্যুতিক কন্ট্রোল রুম । সেখানেই মেইন বোর্ডে আগুন ধরে যায় । প্রথমে স্কুলের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর যায় দমকল কেন্দ্রে এবং আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন আগুন নেভায় । এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ জানায় , মেইন বোর্ডে হঠাৎ আগুন লেগে যায় এখন অবস্থা স্বাভাবিক হয়েছে । দমকল কেন্দ্রের কর্মীরা জানান, আমরা এসেই নিমিষে আগুন নিভিয়ে ফেলেছি । সম্ভবত ওভারলোড এর কারনে আগুন লেগেছিল । তবে সঠিক কারন ইলেকট্রিক কর্মীরাই বলতে পারবে বলে জানিয়েছে আলিপুরদুয়ার দমকল কর্মীরা ।
অন্যদিকে , আগুন ও ধোঁয়া দেখে বাইরে অপেক্ষারত অভিভাবক মণ্ডলীতে শোরগোল ( অধিকাংশই মহিলা ) পড়ে । ভয়ে অনেকেই কেঁদে ফ্যালেন । স্কুলে ঢুকতে গিয়েও তাদের বাধা দেওয়া হয় । অপরদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়তেই চটজলদি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল কম্পাউন্ড এর মাঝখানে খোলা স্থানে নিরাপদে দাঁড় করিয়ে রাখে কর্তৃপক্ষ । মোটের উপর ঘটনা ছোট্ট হলেও অনেক বড় ধরনের বিপর্যয় যে এড়ানো গেছে ,সেটা অনস্বীকার্য ।
ভিডিও বার্তা দেখুন,,, দ্য ফোর্থ কলাম এ …
ইংরেজি মাধ্যম স্কুলের ইলেকট্রিক মেইন বোর্ডে আগুন , ওভারলোডের সম্ভাবনা বলছে দমকল, ভিডিও বার্তা দেখুন এইখানে ক্লিক করে
