আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল হলের জেনারেটরে আগুন : আপাতত অবস্থা নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ সেপ্টেম্বর’১৯:-

ফাইল চিত্র

অনুষ্ঠান চলার সময় আগুন প্রেক্ষা গৃহে । আতঙ্ক ছড়ালো শহর জুড়ে। রবিবার আলিপুরদুয়ার শহরের মিউনিসিপালিটি হলে একটি বেসরকারী সংস্থার অনুষ্ঠান চলাকালীন একটি জেনারেটরে আচমকা আগুন লাগে। জেনারেটরটি হলের পাশেই একটি লরিতে রাখা ছিল। খবর দেওয়া হয় আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে দিয়েছে। বের করে আনা হয়েছে ওই বেসরকারী সংস্থার প্রতিনিধিদের। দমকল কর্মীদের অনুমান, সর্ট সার্কিট থেকে আগুন লেগেছিলো ওই জেনারেটরে।

Leave a Reply

error: Content is protected !!