ঘর তালা বন্ধ করে বাইরে স্বামী-স্ত্রী : বন্ধ ঘরে লাগল আগুন |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ডিসেম্বর’১৯:-

আচমকা বাড়িতে আগুন, গ্রাস করলো গোটা বাড়িকে। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ির হঠাৎ কলোনিতে। সূত্রের খবর, শুক্রবার সকালে
হঠাৎ কলোনির স্থানীয় সন্তোষ রায়ের বাড়িতে আগুন লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাড়ি সহ রান্নাঘর। আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, সন্তোষ রায় ও তাঁর স্ত্রী দিপালী রায় তাঁরা দুজনেই ঘর বন্ধ করে কাজে চলে গিয়েছিলেন। আশেপাশের মানুষরা সন্তোষ রায়ের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলকে খবর দেন। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানের ভিড় জমায়েত করেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন গোটা বাড়িকে গ্রাস করে ফেলে। ময়নাগুড়ি দমকলের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান উনুনের আগুন থেকেই আগুন লেগে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!