রাজ্যে এনআরসি হচ্ছে না : কোচবিহারে পথসভায় হুঁশিয়ারি উদয়নের , আলিপুরদুয়ারে আশ্বাস-বিবৃতি সৌরভের

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম,২০ সেপ্টেম্বর’১৯:-

বাংলায় এনআরসি চালু করার চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেবে বাংলার দুই কোটি মানুষ। শুক্রবার দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূলের রাজ্য সম্পাদক রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ। এদিনের এই পথসভায় বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সম্পাদক বিধায়ক উদয়ন গুহ, দলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, তৃণমূল নেতা অসীম নন্দী প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌরীশংকর মহেশ্বরী, তৃণমূল কংগ্রেস নেতা বিশু ধর,যুবনেতা অজয় রায়,শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু সরকার, দিলীপ রায়, জাকারিয়া হোসেন প্রমূখ।এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব কড়াভাষায় হুঁশিয়ারি দেন বিজেপিকে। কোনভাবেই বাংলা এনআরসি চালু করা হলে তাদেরকে উপযুক্ত জবাব দেবে বাঙালি বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব।
এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন এনআরসির নামে আসামের ১৯ লক্ষ মানুষকে দেশছাড়া করার চক্রান্ত শুরু করেছে বিজেপি সরকার । তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত শুরু করেছে এ রাজ্য থেকে দিদিকে সরানোর জন্য।দিদিকে ক্ষমতা থেকে সরাতে পারলে এরাজ্যে এনআরসি করা সম্ভব হবে বলেও বিজেপি বুঝে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারকে নানা ভাবে ফেলে দেওয়ার জন্য কৌশল করছে বিজেপি। উদয়ন গুহ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার দুই কোটি মানুষের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষ।আরে এনআরসির বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলনে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে কিছু সর্বনাশা আইন আনার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। অমিত শাহ বলেছেন দেশের ভাষা হবে হিন্দি ভাষা। সেক্ষেত্রে আগামী দিনে অফিস-আদালতের কাজ হবে হিন্দিতে। যারা বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন বাঙালির ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে তাদের উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষ। ভিড়ে ঠাসা এদিনের সভায় তৃণমূলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বলেন এরাজ্যে কোনভাবেই এনআরসি চালু করতে দেবেন না তারা। এনআরসি চালু হলে বহু মানুষ দেশছাড়া হয়ে পড়বেন। বিজেপি বেছে বেছে কিছু মানুষকে দেশছাড়া করার জন্য চক্রান্ত শুরু করেছে। বিজেপির চক্রান্ত ইতিমধ্যেই ধরে ফেলেছে তৃণমূল নেতৃত্ব।দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যজুড়ে নামার নির্দেশ দিয়েছেন । তারই নির্দেশে দিনহাটা সহ কোটার রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়েছে। এদিনের সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট।

অন্যদিকে , শুক্রবার একই সুরে শান দিয়েছেন আলিপুরদুয়ারের তৃণ বিধায়ক সৌরভ চক্রবর্তী । এই রাজ্যে এন আর সি হচ্ছে না। এই রাজ্যে এন আর সি রুখতে বিধানসভায় বিল পাশ করা হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সাংবাদিক সন্মেলন এই দাবি করেন। এদিন সৌরভ চক্রবর্তী বলেন, ” এন আর সি নিয়ে মানুষের মধ্যে চরম আতংক রয়েছে। দিদিকে বলো ফোন নম্বরে প্রতিদিন প্রচুর মানুষ ফোন করছেন। আমরা মানুষের সংগে আছি। ভোটার লিস্ট সংশোধন, জমির মিউটেশন সহ নানান কাজে এই রাজ্যে মানুষকে সহযোগীতা করছে আমাদের দল। এন আর সি নিয়ে মানুষের মধ্যে আতংক রয়েছে। আমরা বলছি এই রাজ্যে আতংকের কোনো কারন নেই।”

Leave a Reply

error: Content is protected !!