নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছয়। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ গজলডোবা থেকে আমবাড়ির দিকে যাওয়ার রাস্তায় তিস্তা সেচের কাছে। সূত্রের খবর, সোমবার একটি ছোটো যাত্রীবাহী গাড়ি গজলডোবা থেকে আমবাড়ির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি বাইকে সজোরে ধাক্কা মারে।এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা সেচ নালায় পড়ে যায়। ঘটনার খবর ছড়াতেই ওই এলাকার স্থানীয়রা এসে জলে ডুবে যাওয়া গাড়ি থেকে চালক সহ তিন জনকে উদ্ধার করেন। গাড়িতে থাকা চালক সহ দুই যাত্রী ও তিন বাইক আরোহী ঘটনার জেরে গুরুতর আহত হন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেচ নালা থেকে গাড়িটি উদ্ধারের কাজে নামেন পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।