ডাম্পার’কে পরপর ধাক্কা দুই লরির : কেবিন কেটে উদ্ধার মৃত ডাম্পার চালককে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ডিসেম্বর’১৯:-

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ডাম্পারের চালকের। ঘটনাটি ঘটেছে,, গাজোল থানার ঘাকসোল এলাকায়  ৩৪ নম্বর জাতীয় সড়কে।
সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রেষারেষির সময় পরপর দুটি লরিকে একটি ডাম্পার ধাক্কা মারে। ঘটনায় জেরে ডাম্পারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারে আটকে থাকা চালককে উদ্ধারের চেষ্টা করে। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ডাম্পারের কেবিন কেটে উদ্ধার করা হয় চালককে। এরপর তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আহত ডাম্পারের খালাসীর চিকিৎসা চলছে গাজোল গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালককের নাম,বারেক সেখ(২৮), বাড়ি বৈষ্ণবনগর থানার বল্লাদটোলা গ্রামে বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়িকেই আটক করেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!