সজোরে ধাক্কা নিয়ন্ত্রণহীন পণ্যবাহী গাড়ির : মারা গেল চার বছরের কন্যাশিশু

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালো চার বছরের ছোট্ট একটি শিশু। ঘটনাটি ঘটেছে, মেটলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের ক্রান্তমোড় এলাকায়। সূত্রের খবর, শুক্রবার ছোটো একটি পণ্যবাহী গাড়ি হঠাৎই ক্রান্তমোড় থেকে নেওড়ামাঝিয়ালি দিকে যাচ্ছিল, সেই সময় সেইএলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চার বছরের একশিশুকে ধাক্কা মারে।ঘটনাস্থল থেকেই শিশুটি গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মাল স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুটির নাম নন্দিতা সেন। সূত্রের খবর পণ্যবাহী গাড়িটির চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে মেটিলি থানার পুলিশ। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!