দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : প্রাণে বাঁচলেন চালকসহ দুই খালাসী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর’১৯:-

ভয়াবহ দুর্ঘটনার কবলে দুটি ট্রাক। মুখোমুখি চলে আসাই দুর্ঘটনার কারণ। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, সোমবার সকাল সাতটা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে দুই ট্রাকের মুখোমুখি চলে আসায়, নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক অপর ট্রাকটিকে ধাক্কা মারে। ট্রাকের দুজন চালকসহ খালাসী আঘাত পায়। আহতদের বীরপাড়া গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তাদের অবস্থা এখন স্থিতিশীল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটিকে বীরপাড়া থানার পুলিশ আটক করেছে। সংঘর্ষের আওয়াজে ওই এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করলে কিছুক্ষনের জন্যে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে ওই এলাকা পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!