নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ফেব্রুয়ারি’২০২০ :-

আলিপুরদুয়ার প্রভাত সংঘে মহাসমারোহে চলছে শিব চতুর্দশী উদযাপন । শিব চতুর্দশী উপলক্ষে ৩৫ ফুট শিব মুর্তির পূজার পাশাপাশি রবিবার ৫০০ জনের হাতে মশারী বিতরন করা হয় । এছাড়াও চলছে ভোগ বিতরণ ।

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম দাসের সহযোগিতায় এই মশারীগুলো বিলি হয়। ডাক্তার জানান,”পার্সোনাল প্রটেকশনকে মূল প্রাধান্য দিয়ে আমরা মশারী বিলি করলাম। মূল উদ্দেশ্য আমাদের এই এলাকায় মশাবাহিত রোগের উপদ্রব খুব বেশি। তাই মানুষ প্রাথমিকভাবে কিছুটা সচেতন থেকে মশারী ব্যাবহার করলে সেইসব রোগ অনেকটাই এড়ানো সম্ভব হবে।তাই মশারী বিলি।”
এদিন প্রায় ৩০০০ মানুষের মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থা করা হয় । খাওয়ানো হয় ফ্রাইড রাইস, পনীর এবং চাটনি । সোমবারও এখানে ভান্ডারা চলবে ।