নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ নভেম্বর’১৯:-

রসগোল্লার পর দার্জিলিং এর অর্থোডক্স চা পাতা । জি আই তকমা পেল দার্জিলিং চা। আবারও একটি সম্মান বাংলার ঝুলিতে, এর আগে জি আই তকমা পেয়েছে বাংলার রসগোল্লা। শনিবার ‘দার্জিলিং টি অ্যাসোসিয়েশন’-এর তরফে জানানো হয়েছে, গত অক্টোবর থেকে দার্জিলিংয়ের সবুজ এবং সাদা চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস (রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট ১৯৯৯-এ অধীনে নথিবদ্ধ হয়েছে। আরো বলা হয়েছে এই তকমার ফলে দার্জিলিং চা’য়ের মান উন্নত হবে, ফলে গোটা বিশ্ব যেখানে দার্জিলিং চা’কে বিলাসবহুল হিসাবে মনে করা হত, তা আর থাকবে না। জানা গেছে, প্রতি বছরে দার্জিলিংয়ে মোট চা উৎপাদিত হয় প্রায় ৮.৫ মিলিয়ন কেজি। সেখানে সবুজ চা উৎপাদিত হয় প্রায় ১ মিলিয়ন কেজি ও সাদা চা এক লক্ষ কেজি।