নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২ সেপ্টেম্বর’১৯:-

সপ্তাহ কয়েক আগেই চাঁদে পাড়ি দিল চন্দ্রযান টু । আর এই চন্দ্রযান টু কেই পুজো মণ্ডপে থিম হিসাবে তুলে ধরছে দিনহাটা বলরামপুর রোড স্বাধীন ক্লাব। সোমবার পুজো মণ্ডপ প্রাঙ্গণ বলরামপুর রোড যোগেশ চন্দ্র সাহা হাই স্কুলের মাঠে খুঁটি পূজার মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়। এদিন খুঁটি পুজো শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি পরিতোষ সাহা, সম্পাদক সুমন সোম, যোগেশ চন্দ্র সাহা হাই স্কুলের প্রধান শিক্ষক সুরথ সাহা , পুজো উদ্যোক্তাদের বিপ্লব সাহা, শিল্পী উত্তম সাহা প্রমূখ। প্রতিবছর সংশ্লিষ্ট পুজোর তারা নতুন নতুন ভাবনার মধ্যে দিয়ে দর্শনার্থীদের নানাভাবে আকৃষ্ট করে থাকে। এবছরও চন্দ্রযান টু আকাশে উঠতেই পুজো উদ্যোক্তারা এই থিম কে তুলে ধরে পুজো মণ্ডপ তৈরি করতে শুরু করেছেন। চন্দ্রযান 2 এর মাধ্যমে চাঁদে প্রবেশ এবং চাঁদ থেকে পৃথিবী দর্শন এবং সেখান থেকে পৃথিবীর জন্য চেহারায় ফুটে উঠবে। এই থিম কে তুলে ধরতে খুঁটি পূজার মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয় এদিন । বলরামপুর রোড স্বাধীন ক্লাবের এবছরের পুজো ৬৫ তম বর্ষ বলে উদ্যোক্তারা জানান। দিনহাটার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে বলরামপুর রোড স্বাধীন ক্লাবের পূজো অন্যতম।
এদিন খুঁটি পুজোর পর পুজো কমিটির সভাপতি পরিতোষ সাহা, বিপ্লব সাহা প্রমূখ বলেন দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে এবছর চন্দ্রযান টু এর মাধ্যমে চাঁদে প্রবেশ এবং চাঁদ থেকে পৃথিবী দর্শন এই থিমকে তুলে ধরা হচ্ছে। স্থানীয় শিল্পী উত্তম সাহা সহযোগী শিল্পীদের সাথে নিয়ে এই থিম কে ফুটিয়ে তোলার কাজ শুরু করেছে।এদিন খুঁটি পূজার মধ্য দিয়ে থিম কে ফুটিয়ে তুলতে জোর প্রস্তুতি শুরু হয়। চাঁদের থেকে পৃথিবী দর্শন কালে জল শূন্য পৃথিবীর চেহারায় ফুটে উঠবে । চন্দ্রযান- টু কে ফুটিয়ে তোলার পাশাপাশি নবদ্বীপের আলোকসজ্জার মধ্য দিয়ে গোটা এলাকাকে আলোকিত করে তোলা হবে। এছাড়াও পুজো মণ্ডপ এর সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও থাকছে আধুনিকতার ছাপ। এদিন খুঁটি পূজার মধ্য দিয়ে পুজোর জোর প্রস্তুতি শুরু হয়। পুজোর কয়েক দিন নানা অনুষ্ঠানের পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ, জল অপচয় বন্ধ করা থেকে শুরু করে সচেতনতামূলক নানা অনুষ্ঠান থাকছে বলে উদ্যোক্তারা জানান। স্বাধীন ক্লাবের এবছরের পুজোকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকায় উৎসবের চেহারা নিয়েছে।