চাই দিনহাটা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস : দাবী নিয়ে রেলের দরবারে ব্যবসায়ী মহল

নিজস্ব সংবাদদাতা ,কোচবিহার ,28আগস্ট’19 :-

রেল যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গ এক্সপ্রেস কে পুনরায় দিনহাটা থেকে চালুর দাবি সহ বিভিন্ন দাবিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডি আর এম এস কে জৈনের কাছে দাবি পত্র দিল ব্যবসায়ীরা। বুধবার দিনহাটা শহর জেলার ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে আলিপুরদুয়ারে ডি আর এমের সাথে দেখা করে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা থেকে পুনরায় চালুর দাবি ছাড়াও কোচবিহারের মহারাজার নামে মহারাজা এক্সপ্রেস কুচবিহার কলকাতার মধ্যে চালু, বিভিন্ন ট্রেনের কোচ গুলো নতুন করে তোলা সহ একাধিক দাবি জানানো হয়। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, রাজেশ জৈন, জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি প্রণব দত্ত প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধিদল ডি আর এমের সাথে দেখা করে তার হাতে লিখিতভাবে দাবি পত্র তুলে দিয়ে রেলযাত্রীদের স্বার্থে অবিলম্বে দাবি গুলি নিয়ে পদক্ষেপ গ্রহণের আর্জি জানান।ডি আর এম ব্যবসায়ীদের দাবি গুরুত্বসহকারে বিবেচনা আশ্বাস দেন বলে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান। এদিন আলিপুরদুয়ারে ডিআরএমের সাথে দেখা করার পর মহাকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান উত্তরবঙ্গ এক্সপ্রেস কে দিনহাটা থেকে চালানোর দাবি ছাড়াও আলিপুর কামাখ্যা এক্সপ্রেস ট্রেনটি যাতে দিনহাটা শহর অঞ্চলের যাত্রীরা সহজেই ধরতে পারে তার জন্য সময়সীমা পরিবর্তন , কুচবিহারের মহারাজার নামে কুচবিহার কলকাতা মহারাজা এক্সপ্রেস ট্রেন চালু করা,দিনহাটা স্টেশন থেকে পণ্য পরিবহন মাঝে কয়েক মাস বন্ধ থাকলেও তাদের দাবি অনুযায়ী পুনরায় চালু করা হলেও আগামীতে যাতে বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রভৃতি দাবি তুলে ধরা হয়।ডি আর এম তাদের দাবিগুলি যথাযথভাবে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন বলেও রানা বাবু জানান। তিনি বলেন দিনহাটা স্টেশনের উন্নয়নের পরিকাঠামো খতিয়ে দেখতে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম খুব শীঘ্রই স্টেশন পরিদর্শনে আসবেন বলেও জানান। উত্তরবঙ্গ এক্সপ্রেস যাতে খুব শীঘ্রই দিনহাটা থেকে চালানো যায় ডি আর এম কে এস জৈন তাদের সম্মতি প্রকাশ করেন। দিনহাটা শহর কোচবিহারে রেলের উন্নয়নে এদিন ব্যবসায়ীদের পক্ষ থেকে ডি আর এম এর কাছে দাবি জানানোর আগে তাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

Leave a Reply

error: Content is protected !!