লায়ন্স ক্লাবের সামাজিক কর্মসূচী : বিতরণ হলো কিশলয়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ সেপ্টেম্বর’১৯:-

রবিবার ছুটির দিনেই অন্যান্য দিনের মতো সামাজিক কর্মসূচি পালন করলেন তুফানগঞ্জ লায়ন্স ক্লাবের সদস্যরা। তুফানগঞ্জ আপটুডেট ক্লাবের মাঠে তুফানগঞ্জ লায়ন্স ক্লাবের সদস্যরা চারা গাছ তুলে দিলেন সাধারণ মানুষের হাতে। মোট ৭০টি গাছ বিতরণ করা হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। তাদের এই অনুষ্ঠানে চারা বিতরণের সাথেই পরিবেশ বিষয়ক বিভিন্ন সচেতনতা করা হয়েছে। ভূগর্ভস্থ জল যে কমে যাচ্ছে, জলের অপচয় রোধের ব্যাপারে বোঝানো হয়েছে সাধারণ মানুষকে। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ লায়ন্স ক্লাবের সদস্য বাপ্পাদিত্য চক্রবর্তী, নিত্যানন্দ দে, সমীর সাহা, রতন বণিক, জিতেন্দ্র সাহা, কার্তিক কর্মকার প্রমুখ। তুফানগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বাপ্পাদিত্য চক্রবর্তী জানিয়েছেন, সারাবছর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। মোট ৭০টি গাছ বিতরণ করা হয়েছে। এরপরেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!