রেললাইন পার হতে গিয়ে ছিন্নভিন্ন প্রৌঢ় : শোকস্তব্ধ কলেজ হল্ট

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৫ অক্টোবর’১৯:-

লাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম উৎপল দত্ত (৪৮) । তার বাড়ি দিনহাটা শহরের টেলিফোন এক্সচেঞ্জ মোড় এলাকার মোদক পাড়ায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে দিনহাটা কলেজ হল্ট সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিনহাটা মহকুমা হাসপাতালের গ্রুপ ডি কর্মী ছিলেন ওই ব্যক্তি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ওই ব্যক্তি দিনহাটা শহর সংলগ্ন কলেজ হল্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই সময় বামনহাট – শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় কলেজ হল্ট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু খুন না আত্মহত্যা তা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনার পর ট্রেনটি কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ট্রেনে কাটা এই মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!