তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস : উদযাপন সাড়ম্বরে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 28 আগস্ট’ 19:-

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হল দিনহাটায়। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার দিনহাটা শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় দলের দিনহাটা মহকুমা কার্যালয় অলোক নন্দী ভবনে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করার আগে দলের পতাকা উত্তোলন করেন দিনহাটা শহর ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি কাউন্সিলর অসীম নন্দী। এরপর ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আমির হোসেন। প্রতিষ্ঠা দিবসে এদিন পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বিশু ধর, কাউন্সিলর গৌরীশংকর মাহেশ্বরী, বাদল সরকার, পরেশ রায় প্রমূখ।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন দলের দিনহাটা মহকুমা কার্যালয় অলোক নন্দী ভবনে পতাকা উত্তোলনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অসীম নন্দী, বিশু ধর প্রমুখ নেতৃত্ব সমাজ গঠনের ছাত্র-ছাত্রীদের ভূমিকার কথা তুলে ধরেন। তৃণমূল নেতৃত্ব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গোটা রাজ্যের উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে।রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে তার হাতকে আরো শক্তিশালী করে তুলতে ছাত্র সমাজকে আরো বেশি করে এগিয়ে আসার কথা বলেন তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল যথেষ্ট।

Leave a Reply

error: Content is protected !!