নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 28 আগস্ট’ 19:-

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দেওচড়াই এলাকা ।
তৃণমূল-বিজেপি সংঘর্ষ এ আহত বিজেপির দুই কর্মী । তারা কোচবিহার মেডিকেল কলেজ-হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । আহত বিজেপি কর্মী সুবল বর্মন বলেন, আমরা তিন চার জন পার্টি অফিসে বসে ছিলাম । হঠাৎই কয়েকটি লরি পার্টি অফিসের সামনে আসে এবং সেখানে ভর্তি লোক ছিল হাতে তৃণমূলের ঝান্ডা ও লাঠিসোটা ছিল । আচমকাই তারা পার্টি অফিসে ঢুকে আমাদের উপরে আক্রমণ করে এবং আমাদের পার্টি অফিস ভেঙে চুরমার করে দেয় । আমাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে । কিন্তু বাকিরা কোথায় আছে বলা যাচ্ছে না । এখনও খুবই আতঙ্কের মধ্যে রয়েছি ।
পাল্টা অভিযোগ তৃণমূলের । তৃণমূলের বক্তব্য , দেওচড়াই এলাকায় বিজেপির দু’তিনটে গোষ্ঠী হয়েছে । সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা । এর মধ্যে তৃণমূলের কোন হাত নেই।