২৪ ঘন্টা কাটে নি সর্বদলীয় বৈঠকের : ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার , ৮ সেপ্টেম্বর’১৯ :-

গতকাল সর্বদলীয় শান্তি বৈঠক হওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাওয়ার গাড়ি এলাকা ।
অভিযোগ, গতকাল রাত থেকেই বিজেপি তৃণমূলে সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে ।
আজ সকালে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের দিকে ।
তার কিছুক্ষণ পরেই বিজেপি কর্মী পাঁচ পাঁচটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের দিকে । দু’পক্ষের থেকেই কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
বিজেপি কর্মীরা বলেন, বারবার লাঠি নিয়ে তেড়ে আসছে । আমরা রান্না করেও কিছু খেতে পারছিনা । বাড়ি ঘর ছাড়া হয়ে আছি আতঙ্কের মধ্যে রয়েছি ।

Leave a Reply

error: Content is protected !!