জখম কর্মীদের দেখতে হাসপাতালে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি : কাঠগড়ায় তুললেন বিজেপি’কে

নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,৯সেপ্টেম্বরঃ-

জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক আক্রমনে আহত হয়ে তৃনমূল কংগ্রেসের যে কর্মীরা কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, তাদের দেখতে গেলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার কার্যকারী সভাপতি ও তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। সোমবার তিনি হাসপাতালে গিয়ে আহত দলীয় কর্মীদের সাথে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাজনৈতিক সংঘর্ষে আহত দলীয় কর্মী শীতলখুচির নলিনী বর্মন, বলরামপুরের খবীর আলী শেখ ও ঘুঘুমারি এলাকার নূর ইসলামের সাথে দেখা করেন ত্রি৯নমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায় ।এদিন পার্থবাবু হাসপাতালে গিয়ে আহত তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে দেখা করে তাদের পাশে থাকার কথা বলেন এবং তাদের আত্মীয়স্বজনদের সাথে কথা বলে তাদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন।প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে গোটা কোচবিহার জেলাজুড়ে গ্রামীণ রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে ঘাসফুল ও পদ্মের দ্বন্দ্ব লেগেই আছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে কোচবিহার সদর মহকুমা শাসকও রাজনৈতিক হিংসা মেটাতে সর্বদলীয় বৈঠক ডাকেন। কিন্তু এই বৈঠকের পরও হিংসা অব্যাহত রয়েছে কোচবিহার ১ নম্বর ব্লকজুড়ে। এই বৈঠকের পর কোচবিহার হাওয়ার গাড়ি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূলকংগ্রেস কর্মীর উপর বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।এদিন হাসপাতালে দলীয় কর্মীদের দেখতে গিয়ে পার্থবাবু বলেন, বিজেপি গোটা জেলাজুড়ে হিংসার রাজনীতি শুরু করেছে। তাঁরা এই আক্রমণ আমাদের কর্মীদের উপরেরও নামিয়ে আনছে। কিন্তু আমরা চাই শান্তির পরিবেশ, হিংসামুক্ত সামাজিক জীবন।

Leave a Reply

error: Content is protected !!