বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান শতাধিক : পতাকা তুলে দিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার , ৯ নভেম্বর’১৯ :-

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো শতাধিক কর্মী সমর্থক। শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর বাড়ির অফিসে শতাধিক কর্মী সমর্থকদের এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চিলাখানা ২ নং অঞ্চলের কেপিপি থেকে বেশকিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
কেপিপি ছেড়ে আসা চিলাখানা 2 অঞ্চলের বুথ সেক্রেটারি বলেন কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে। এনআরসি নিয়ে সাধারণ মানুষ আজ সমস্যায় পড়েছে। কাজের সূত্রে আসামে থাকা কে পি পির এই নেতা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং এনআরসি কে আটকাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে এসেছেন সে আন্দোলনকে সহযোগিতা করতেই তারা এদিন কেপিপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন কেপিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশকিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলেও তৃণমূল সূত্রে জানা গেছে।
তৃণমূল নেতা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন কেপিপি ছেড়ে বেশকিছু কর্মী-সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে দলে যোগ দেন। তাদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!