নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৯ অক্টোবর’১৯:-

ভাইফোঁটায় বোনেদের কাছ থেকে বাড়িতে গিয়ে ফোটা নেওয়া যেন আলাদা এক আনন্দ । থানাতেই ভাইফোঁটার মধ্যে দিয়ে উৎসবে মাতল দিনহাটা থানার পুলিশ কর্মীরা। একদিকে আইন-শৃঙ্খলা রক্ষা অন্যদিকে সেভাবে ছুটি না থাকায় থানাতেই ভাইফোঁটার আয়োজন করল মহিলা থানার পুলিশ কর্মীরা। মঙ্গলবার দিনহাটা মহিলা থানার উদ্যোগে থানাতেই এই ভাইফোঁটায় মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস থেকে শুরু করে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা কর্মীরা সকলেই ভাইফোঁটা নেন মহিলা থানার পুলিশ কর্মী দের কাছ থেকে।এদিন রীতিমত থানাতেই প্যান্ডেল করে পুলিশের এই ভাইফোঁটা কি উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন ভাইফোঁটার পর পুলিশের পক্ষ থেকেও মহিলা পুলিশ কর্মীদের সকলের হাতে উপহার তুলে দেওয়া হয়।
দিনহাটা মহিলা থানার ওসি সুকৃতি তামাং এর বাড়ি দার্জিলিং এর লপচু এলাকাতে। বাড়িতে দুই ভাই থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্য পরায়ন মহিলা থানার এই পুলিশ আধিকারিকের ভাইফোঁটার দিন মন কিছুটা খারাপ থাকলেও থানার পুলিশ দাদাদের ফোটা দিয়ে ভাইফোঁটা পালন করলেন তারা । তিনি বলেন ল এন্ড অর্ডার সামলানোর পাশাপাশি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সে কথা মাথায় রেখেই তারা দিনরাত কাজ করে চলেন। উৎসবের এই দিনে বাড়িতে যেতে না পারলেও থানায় তাদের কাছে পরিবার। তাই থানাতেই সকল পুলিশকর্মী দাদা ভাইদের ফোটা দিতে পেরে সত্যিই আনন্দ লাগছে।
দিনহাটার থানা আইসি সঞ্জয় দত্ত বলেন প্রত্যেকের বাড়িতে দিদি বোনরা আছেন। কিন্তু বাড়ি এত দূরে থাকার জন্য সকলের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই থানাতেই ভাইফোঁটার আয়োজন করেছে মহিলা থানার পুলিশকর্মীরা। দিনহাটা থানা তাদের কাছে একটি পরিবার তাই থানার মহিলা কর্মীরা এই আয়োজন করায় তারা তাদের কাছ থেকে ফোটা নিতে পেরে সত্যিই ভালো লাগছে।
দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন তাদের কাছে শনিবার রবিবার বলে যেমন কিছু নেই তেমনি থানা টাও তাদের কাছে একটি পরিবার। তাই বাড়িতে দিদি বোনরা থাকলেও যেতে না পারায় মহিলা থানা এবং দিনহাটা থানার মহিলা কর্মীরা উদ্যোগী হয়ে থানাতে ভাইফোঁটার আয়োজন করেন।তাই এদিন এই পরিবারের সকলে একত্রিত হয়ে ভাইফোঁটার আয়োজন করায় এখানে সবাই তারা মহিলা পুলিশ পুলিশ কর্মীদের কাছ থেকে ফোটা নিয়ে ভাই-বোনের সম্পর্ককে আরো সুন্দর করে তোলার বার্তা দেন।