নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৯ সেপ্টেম্বর’১৯ :-

কোচবিহার জেলা পর্যায়ের আন্ত স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দিনহাটায়। সোমবার দিনহাটার পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গণে জেলা পর্যায়ে আন্তঃ স্কুল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দিনহাটা মহকুমা ক্রীড়া সংসদের পরিচালনায় এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শ্যামল দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইওনিয়ার ক্লাবের প্রাক্তন সম্পাদক মনোতোষ চক্রবর্তী, ক্রীড়াবিদ আনন্তমোহন পন্ডিত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সমরেশ সাহা, অগ্নির্ বসু ঠাকুর, শিক্ষিকা শর্মিলা দে সরকার,মানবেন্দ্র মজুমদার , বিমান কুমার মন্ডল, গনেশ সাহা, সন্দীপ বল প্রমূখ। ক্রীড়া সংস্থা সূত্রে জানা কোচবিহার জেলা আন্তঃ স্কুল পর্যায়ের এই টেবিল টেনিস প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনূর্ধ্ব ১৪ , অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ এই তিনটি বিভাগে জেলা স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রতিযোগিতায় তিন বিভাগের চ্যাম্পিয়নরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদিনের এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় কোচবিহার রাম ভোলা স্কুলের কৌশিক মিত্র এবং সুনীতি একাডেমীর সম্প্রিতা রায়।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে চাম্পিয়ান হয় কোচবিহার রাম ভোলা হাই স্কুলের অগ্নিজ পাল ও দিনহাটা গোপালনগর হাইস্কুলের অনন্যা দেব। এছাড়াও অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় সুনীতি একাডেমী পিয়াসি রায় এবং সেকেন্ড হয় স্কুলেরই রিতা বর্মন। এদিন প্রতিযোগিতা শেষে তিন বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স দের হাতে মেডেল তুলে দেন কুচবিহার হিন্দি স্কুলের শান্তনু নন্দী, পাইওনিয়ার ক্লাবের অন্যতম কর্তা বিমান কুমার মন্ডল, শ্যামল দাস সহ অন্যান্যরা। জেলা স্তরের স্কুল ভিত্তিক এদিনের এই টেবিল টেনিস প্রতিযোগিতা কে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় ।