সোলার প্যানেল চুরি কাণ্ডে ধৃত ৩ : উদ্ধার চোরাই গাড়ি

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 9 সেপ্টেম্বর’ 19 :-

সোলার প্লেট চুরির ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার ছাড়াও তাদের কাছ থেকে কাগজপত্রহীন একটি চার চাকার গাড়ি ছাড়াও আগ্নে অস্ত্র উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে দিনহাটা এক ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের আলোকঝাড়ী এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। সোমবার এদের আদালতে তোলা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।এই তিনজন হলেন গোবিন্দ বর্মন, জাহাঙ্গীর আলম ও গোবিন্দ বর্মন । এদের বাড়ি পেটলা আলোকঝাড়ী ওপাখি হাগা এলাকায় বলে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান। এরা একসাথে ছয় জোরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তৎপরতার সাথে এলাকা ঘিরে ফেলে তাদের ধরতে গেলে এদের মধ্যে তিনজন পালিয়ে যায়। কাগজপত্রহীন গাড়িটি দিয়ে গাঁজাসহ বিভিন্ন রকম মাদক পাচার হত বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ সূত্রে জানা গেছে সপ্তাহ দুইয়েক আগে দিনহাটা ১ ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল বাত্রিগাছ এলাকায় রাতের অন্ধকারে বেশ কয়েকটি সোলার প্লেট চুরির ঘটনা ঘটে। সরকারি উদ্যোগে কৃষকদের চাষাবাদের সুবিধার্থে সোলার পাম্প সেট বসানো হয়। সোলার প্লেট গুলি লাগানো হলেও তার চুরির ঘটনায় অভিযুক্ত এই তিনজন ছাড়াও মোট ৬ জন একসাথে জড়ো হতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তিনজন পালিয়ে গেল বাকিদের তিনজনকে গ্রেফতার করা হয়। এদিন আলোকঝাড়ী এলাকায় এই তিনজন সহ মোট ছয়জন ডাকাতির উদ্দেশ্যে একসাথে হয় বলে পুলিশের অনুমান। তাদের কাছ থেকে কাগজপত্রহীন একটি চার চাকার গাড়ি ছাড়াও একটি পাইপগান ,একটি লোহার ভোজালি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন পুলিশে আবেদনের ভিত্তিতে এদের আর দিনের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন সাবেক সিট মহল বাত্রিগাছ এলাকায় সপ্তাহ দুয়েক আগে রাতের অন্ধকারে বেশ কয়েকটি সোলার প্লেট চুরির ঘটনায় অভিযুক্ত এই তিন যুবককে এদিন অস্ত্র ছাড়াও একটি কাগজপত্রহীন গাড়ি সহ গ্রেফতার করা হয়।

Leave a Reply

error: Content is protected !!