চুরি গেল কৃষকদের পাম্পসেটের সোলার প্যানেল : ধৃত ৩

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৫আগস্ট’১৯ :-

সাবেক ছিটমহল বাত্রিগাছ এলাকায় কৃষকদের চাষাবাদের সুবিধার্থে সৌর বিদ্যুৎ চালিত পাম্পসেট লাগানো হলেও রাতের অন্ধকারে সেই সোলার প্লেট চুরির ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ল। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চুরি যাওয়া সোলার প্লেট গুলি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ । পুলিশ একটি ছোট গাড়িতে থাকা আটটি সোলার প্লেট উদ্ধার করা ছাড়াও তিনজনকে গ্রেফতার করে। এই তিনজন হলেন হাফিজুল মিয়া, দীপঙ্কর রায় ও দীপক বর্মন। রবিবার এদের বিশেষ আদালতে উতলা হলে পুলিশে আবেদনের ভিত্তিতে এদের চারদিনের রিমান্ডে নেওয়া হয় বলেও জানা গেছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য বের করতে প্রচেষ্টা চালাচ্ছে।
ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা গেছে দিনহাটা এক ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত সাবেক ছিটমহল বাত্রিগাছ এলাকায় সরকারি উদ্যোগে কৃষকদের চাষাবাদের সুবিধার্থে সোলার প্যাম্প সেট বসানো হয় বেশ কয়েক মাস আগে। শনিবার রাতে সেই সোলার প্লেট গুলি চুরি করে এলাকারই তিন যুবক। স্থানীয় এলাকার বাসিন্দারা প্লেট চুরির খবর জানতে পেরেই তল্লাশি শুরু করে। বাসিন্দাদের তৎপরতায় এরপর প্লেট গুলি কোন এক বাড়িতে রয়েছে এই খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এলাকারই এক বাড়ি থেকে সোলার প্লেট গুলি সহ ট্রাকটিকে আটক করে। গ্রেফতার করা হয় তিন জনকে। পুলিশ সূত্রে জানা গেছে সোলার সাবেক ছিটমহলবাসী গাছ থেকে সোলার প্লেট চুরি করা এই তিন যুবক বিভিন্ন চুরির ঘটনার সাথে যুক্ত হলেও স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। এদের সকলেই বাড়ি স্থানীয় এলাকাতেই বলে জানা গেছে।
স্থানীয় এলাকার বাসিন্দাদের মিঠুন ব্যাপারি সহ অন্যান্যরা বলেন সোলার প্লেট গুলি চুরির খবর তারা জানতে পেরেই খবর দেন স্থানীয় ভিলেজ পুলিশ কে। এরপরই খোঁজাখুঁজি শুরু হয়। চুরির ঘটনা পুলিশকে অবগত করা হয়। পুলিশের তৎপরতায় সেগুলো উদ্ধার ছাড়াও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন সরকারি ভাবে লাগানো সোলার প্লেট চুরির খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে এক বাড়ি থেকে একটি গাড়িতে থাকা প্লেট গুলি সহ গাড়িটিকে আটক করা হয়। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!