নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,১৮ অক্টোবর’১৯:-

রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে বড়সড়ো ভাঙ্গনের মুখে পড়লেও তৃণমূল কংগ্রেস। একদা যার হাত ধরে তৈরি হয়েছিল তৃণমূল শিক্ষা সেল তৃণমূলের সেই নেত্রী অমৃতা ভট্টাচার্য্য যোগ দিলেন বিজেপিতে ।শুক্রবার ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েই বিজেপির শিক্ষক সংগঠন কে শক্তিশালি করে তুলতে উদ্যোগী হলেন। রাজনৈতিক মহল মনে করছে অমৃতা ভট্টাচার্য্য বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল শিক্ষা সেলে বড়োসড়ো ভাঙ্গন দেখা দেবে।লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলের পতাকার নিচে থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অমৃতা দেবী। দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। প্রসঙ্গত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে অবহেলা চোখে দেখার ফলেই শেষমেষ তার শিবির বদলের সিদ্ধান্ত অমৃতার বলে মনে করছে রাজনইতিক মহল।এদিন জেলা বিজেপির কারজালয়ে দলের জেলা সভানেত্রী মালতির রাভার হাত থেকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে নেন তিনি। এই যোগদান অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ জেলার অন্যান্য নেতৃত্ব। সেই সাথে তিনি জানান, তৃণমূলের রাজনীতির বর্তমান পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে সেখানে সুস্থ মানসিকতা সততা বজায় রেখে জনহিতকর কাজ করা সম্ভব নয়। সেই কারণেই বিজেপির নীতি-আদর্শ কে আপন করে নিয়েছেন তিনি। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, শিক্ষক সংগঠনের অন্যতম মেরুদণ্ড অমৃতা ভট্টাচার্যকে দলে পেয়ে আমরা আরো বেশি শক্তিশালী হয়েছি। আগামী দিনগুলিতে বিজেপি শিক্ষক মোর্চা কে শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করবে অমৃতা ভট্টাচার্য। এদিকে কি কারনে তিনি দল বদল করলেন তা পরিস্কার জানা না গেলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থ প্রতিম রায় এর সাথে আভ্যন্তরীণ সাংগঠনিক দ্বন্দ্বের কারণেই তিনি ওই দল থেকে সরে থেকে এদিন বিজেপি তে যোগ দেন।