নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৮ডিসেম্বর’১৯ :-

বিধায়ক উদয়ন গুহ র নেতৃত্বে শান্তি মিছিলের পরই দিনহাটা ভেটাগুড়ি তে বিজেপি দলের এক কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় দীপঙ্কর বর্মন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে এই ভাঙচুর করা ছাড়াও লুটপাট করা বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা ঘরের ভিতরে ভাংচুরের পর বেশ কয়েক হাজার নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে যায়। দুষ্কৃতীদের বাধা দিতে এলে বিজেপি কর্মীর মা সীতা বর্মন কে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। দীপঙ্কর বর্মন বলেন শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ছাড়াও লুটপাট করে। তার মাকেও হেনস্তা করা হয়। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে হলেও তিনি জানান।
বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মন , জেলা সাধারণ সম্পাদক সুদেব কর্মকার বলেন বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূলীরা ততই আতঙ্কিত হয়ে পড়ছে।প্রতিদিনই দলের নেতাকর্মীদের বাড়িতে নানাভাবে আক্রমণ ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। শনিবার রাতেও বাইশগুড়ি এলাকায় দলীয় কর্মী দীপঙ্কর বর্মনের বাড়িতে ভাঙচুর ছাড়াও নগদ 15 হাজার টাকা, সোনার গয়না নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি নেতৃত্ব বলেন দিনহাটার তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ সমাজবিরোধীদের সঙ্গে নিয়ে ভেটাগুড়ি মিছিল করে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। এমনকি স্থানীয় সমাজবিরোধীদের নানাভাবে মদত দিচ্ছেন । ব্রজগোবিন্দ বর্মণ বলেন বিধায়ক উদয়ন গুহ দিনহাটায় বিভিন্ন স্থানে সভা করে অতীতে যা ভুল হয়েছে তার জন্য মানুষের কাছে একদিকে ক্ষমা চাইছেন আর অন্যদিকে শান্ত ভেটাগুড়ি কে অশান্ত করে তোলার চেষ্টা শুরু করেছে। সমাজ বিরোধী ছাড়া তারা চলতে পারছেন না। তাই বাড়িঘর ভাঙচুর , লুটপাট এমনকি গুলি-বোমা কে সঙ্গী করে তৃণমূল ক্ষমতায় থাকার চেষ্টা করছে।
বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক দিনহাটার বিধায়ক উদয়ন গুহ লোকসভার ভোটের পর থেকেই ভেটাগুড়ি শহরের দিনহাটার বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু হয়েছে। সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়ে উঠেছে ভেটাগুড়ি। সেই এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে গত শুক্রবার তার নেতৃত্বে সেখানে জনসংযোগের মধ্য দিয়ে শান্তি মিছিল হয়। তিনি বলেন যে এলাকায় তিনি শান্তি মিছিল করেন সেখানে কোন গণ্ডগোল হয়নি। অথচ ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি গ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের এই ঘটনা বিজেপি নিজেরাই ঘটিয়ে তৃণমূল কে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।
বিষয়টি নিয়ে দিনহাটার এসডি পি ও মানবেন্দ্র দাস বলেন ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
