দু দিনে প্রায় ৩০ লক্ষের শব্দবাজি বাজেয়াপ্ত : ধৃত ২

নিজস্ব প্রতিবেদক,কোচবিহার, ২২ অক্টোবর’১৯:-

গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ শব্দবাজি সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। কোচবিহারের নিশিগঞ্জ এলাকার থেকে পুলিশ অবৈধ এই শব্দবাজি সহ ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবকের নাম অমুক বর্মন বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে নিশিগঞ্জ এলাকা থেকে ওই যুবককে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার করা হয়। তার কাছে শব্দ বাজি বিক্রির কোনরকম লাইসেন্স ছিল না বলেও পুলিশের পক্ষ থেকে জানা গেছে। ওই যুবকের কাছ থেকে চকলেট বোম ,লঙ্কা বোম সহ প্রায় কুড়ি হাজার পিস শব্দবাজি উদ্ধার করা হয়। এর মূল্য কয়েক লক্ষ টাকা বলেও পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য রবিবার রাতে দিনহাটা পুটিমারী এলাকা থেকেও পুলিশ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর গোডাউন থেকে 25 লক্ষ টাকার অবৈধ শব্দবাজি আটক ছাড়াও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই শের কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। দীপাবলি ও কালী পূজা উৎসব উপলক্ষে এই শব্দবাজি ব্যবসায়ীদের কেউ কেউ মজুত করার পাশাপাশি কোথাও কোথাও বিক্রির চেষ্টা করা হয় বলেও অভিযোগ। অবৈধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে বলেও কোতোয়ালী থানার আইসি সৌম্যজিৎ রায় জানান।

Leave a Reply

error: Content is protected !!