নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২২সেপ্টেম্বর’১৯:-

সুস্থ সমাজ ও সুস্থ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নতুন প্রতিভাদের তুলে ধরার লক্ষ্যে সেরার দৌড়ে তুমিও সিজন টু গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হতে চলছে । রবিবার বিবর্তন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্ণধার উজ্জ্বল আচার্য। এদিনের এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল পাল , বিনা মজুমদার, ধর্মেন্দ্র সিংহ , সারদা প্রসন্ন ঘোষ, আবু আরশাদ আয়ুব প্রমূখ। এদিনের এই সাংবাদিক বৈঠকে সংস্থার কর্ণধার উজ্জ্বল আচার্য জানান মহালয়ার দিন সন্ধ্যায় দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে এই অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও অঙ্কন এই চারটি বিভাগে ৪৫ জন শিল্পী অনুষ্ঠান মঞ্চস্থ করবে। ইতিপূর্বে অনুষ্ঠানের অডিশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে পারফরমেন্সের ভিত্তিতে ৪৫ জনকে বেছে নেওয়া হয়। গ্র্যান্ড ফাইনালে এই প্রতিযোগিতা নিজ নিজ বিভাগে অনুষ্ঠান মঞ্চস্থ পর প্রতিটি বিভাগের দুই জন করে সেরার সেরা নির্বাচন করা হবে।সেরার দৌড়ে তুমিও সিজেন 2 এই প্রতিযোগিতার ফাইনাল কিরে ব্যাপক উৎসাহ শুরু হয়েছে জেলার সাংস্কৃতি মহলে। সাংবাদিক বৈঠকে উজ্জ্বল আচার্য বলেন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ, কবি সুবীর সরকার প্রমুখ। তিনি বলেন অনুষ্ঠানে সেরার সেরাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া ছাড়াও ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হবে। মূলত সুস্থ সমাজ ও সুস্থ সাংস্কৃতি গড়ে তুলতে এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নবীন প্রতিভাদের তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলেও তারা জানান।
