লক্ষ্য শক্তিশালী এসসিএসটিওবিসি সেল : তৃণমূলের ব্লক কমিটির বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৯ নভেম্বর’১৯ :-

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এস সি এস টি ওবিসি সেল কে শক্তিশালী করে তুলতে দিনহাটা এক ব্লক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল। দিনহাটা কৃষি মেলা এলাকায় শনিবার তৃণমূলের দিনহাটা এক ব্লক কার্যালয় রবীন্দ্রভবনে সংগঠনের এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি পরেশ চন্দ্র বর্মন, কোচবিহার জেলা পরিষদের মেন্টর সুবল রায়, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, সংগঠনের দিনহাটা এক ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন , তৃণমূলের সিতাই বিধানসভা কমিটির সদস্য প্রসন্ন দেব শর্মা, গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদ, বড় আটিয়াবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান মকবুল হোসেন প্রমুখ। এদিনের সভায় সংগঠনের জেলা সভাপতি পরেশ চন্দ্র বর্মন বক্তব্য রাখতে গিয়ে এনআরসি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এনআরসি এ রাজ্যে চালু করার চেষ্টা করা হচ্ছে। আর এন আর সির বিরুদ্ধে কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। বিজেপি নানাভাবে বাংলা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে বলেও তাদের অভিযোগ।
সভায় কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে এনআরসি বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে। সেই আন্দোলনকে বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও ২০২১ কে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়ন ও সরকারি নানা প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সংগঠন নেতৃত্ব । সভায় এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরো দুর্বার করে তুলতে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের দিনহাটা এক ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন জানান বর্ধিত সভায় আগামী বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করে তুলতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও এনআরসি বিরুদ্ধে আন্দোলনকে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় ব্লকের বিভিন্ন এলাকা থেকে কর্মীরা অংশগ্রহণ করে বলেও তিনি জানান।

Leave a Reply

error: Content is protected !!