সারের গুদামে আগুন : এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১১সেপ্টেম্বর’১৯:-

গভীর রাতে দিনহাটা শহরের গোঁসানী রোডে সার ব্যবসায়ীর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার গভীর রাত সাড়ে বারোটা নাগাদ সুরেন্দ্র কুমার রাঠি নামে এক সার ব্যবসায়ীর গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান দিনহাটা পৌরসভার পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস,দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত প্রমুখের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গোটা এলাকাকে ঘিরে ফেলে। অগ্নিকান্ডে দোকানের ভিতরে থাকা কয়েক লক্ষ টাকার সার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায় বলেও জানা গেছে। অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ বেশ কয়েক লক্ষ টাকা বলেও জানা গেছে। এদিন রাতে গোসানী রোডে ব্যবসায়ীর গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়েই দিনহাটা থেকে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে না আসায় কোচবিহার থেকে আরো দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এলে সকলের সহযোগিতায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। জলের সমস্যার ফলে ব্যবসায়ী স্যারের গুদামের আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকল কর্মীদের বলেও জানা গেছে ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ছেলে শচীন রাঠি বলেন এদিন রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎই পোড়া ধোঁয়ার গন্ধ পান। এরপর গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। এদিন গুদামে থেকে কালো ধোঁয়া বের হতেই এলাকার মানুষ ছুটে আসতে শুরু করে।সঙ্গে সঙ্গে দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে দমকলের তিনটি ইঞ্জিন ও কর্মীরা ছুটে এসে বেশ কিছুক্ষণ চেষ্টা করলেও আগুন আয়ত্তে না আসায় কোচবিহার থেকে দমকলের আরো দুটি ইঞ্জিন এলে আগুন আয়ত্তে আসে।এদিন জলের জন্য সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের বলেও তিনি জানান।
সার ব্যবসায়ী সুরেন্দ্র কুমার রাঠি বলেন অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। তবে সকলের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা।
এদিকে দমকল সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় দিনহাটা ও কোচবিহারের পাঁচটি ইঞ্জিন বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। অগ্নিকান্ডের কারন ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!