নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৪ নভেম্বর’১৯ :-

রাসযাত্রা ও রাসমেলা কোচবিহারের ঐতিহ্যবাহী উৎসব। এই জেলার মানুষের প্রানের উৎসব এই রাসযাত্রা। জানা যায় ১৮১২ সনে কোচবিহারের মহারাজা হরেন্দ্র নারায়ণ কার্তিকী পূর্ণিমা তিথিতে এই রাসযাত্রা আয়োজন করেন তার রাজধানী স্থানান্তরের গৃহ প্রবেশ উপলক্ষে। মহারাজাদের কূলদেবতা মদনমোহনের রাসযাত্রা উপলক্ষে এই মেলা আজও হয়ে আসছে কোচবিহারে। দ্বিশত বর্ষ অতিক্রান্ত এই মেলা উত্তরপূর্ব ভারতের অন্যতম বৃহৎ মেলা হিসেবে পরিচিত। কোচবিহার শহরের এক বিরাট অংশ জুড়ে রাসমেলার আয়োজন হয় পক্ষব্যাপী যা পরিচালনা করে থাকে কোচবিহার পুরসভা। অন্যদিকে কোচবিহার মদনবাড়িতে রাসযাত্রার আয়োজন হয় দেবোত্ত ট্রাস্ট বোর্ডের পরিচালনায়।
আগামী ১৩ নভেম্বর কোচবিহারের ঐতিহ্যবাহী প্রাণের ঠাকুর মদনমোহনের এই রাস উৎসবে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার পাশাপাশি মেলা চত্বর এবং মদনমোহন বাড়ি চত্বরে কোনো রকম ত্রুটি না থাকে সে সমস্ত বিষয় খতিয়ে দেখতে রাসমেলা মাঠ পরিদর্শন করলেন রাজ্য সরকারের মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন। সোমবার সকালে তিনি কোচবিহার জেলা পরিষদের কর্মাদক্ষ আব্দুল জলিল আহমেদ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায় ও কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু ব্রত কে সঙ্গে নিয়ে রাসমেলার মাঠ পরিদর্শনে যান।
সোমবার সকালে তিনি কোচবিহার জেলা পরিষদের কর্মাদক্ষ আব্দুল জলিল আহমেদ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায় ও কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু ব্রত কে সঙ্গে নিয়ে রাসমেলার মাঠ পরিদর্শনে যান।প্রসঙ্গত, সম্প্রতি উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী উত্তরের তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রীকে রাসমেলায় আসবার জন্য আমন্ত্রণ জানায় কোচবিহার লোকসভার কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায়। সেই আমন্ত্রণ কে গ্রহণ করেই আগামী ১৩ নভেম্বর রাস মেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।