পৌরসভার উদ্যোগে পৌর যুব সংসদ প্রশ্ন-উত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা : উদ্বোধনে উদয়ন

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২০সেপ্টেম্বর’১৯:-

দিনহাটা পৌরসভার উদ্যোগে দিনহাটা পৌর যুব সংসদ প্রশ্ন-উত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা শুরু হল। শুক্রবার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, পুরসভার উপপ্রধান শুভময় চক্রবর্তী,এ আই অফ স্কুল সামাদুল শেখ, পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় সরকার, সাবির সাহা চৌধুরী, মৌমিতা ভট্টাচার্য প্রমুখ।

এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বলেন আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। তাই এধরনের প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন আজকের যারা ছাত্র-ছাত্রী আগামীতে তারা কেউবা মন্ত্রী কেউবা জনপ্রতিনিধি হবেন। দেশ চালানোর ক্ষেত্রে এই ছাত্র-ছাত্রীদের বিশেষ ভূমিকা রয়েছে।এধরনের এই অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের নানা হবে উজ্জীবিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় দিনহাটা পুরসভা এলাকার ৮ টি স্কুল অংশগ্রহণ করে। দিনহাটা পুরসভা সূত্রে জানা গেছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল গুলি হল দিনহাটা হাই স্কুল, দিনহাটা গার্লস হাই স্কুল,স্টেশনপাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়, মারোয়ারী হিন্দি উচ্চ বিদ্যালয়, দিনহাটা শোনিদেবী জৈন হাই স্কুল ও যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদা দেবী হাই স্কুল ও গোপাল নগর হাই স্কুল। প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল যথেষ্ট। দু দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী রুদ্রাশীষ সাহা।

Leave a Reply

error: Content is protected !!