দুর্গা পূজা কমিটির হাতে পঁচিশ হাজার অনুদান তুলে দিল প্রশাসন : খুশি উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৫ সেপ্টেম্বর’১৯ :-

নির্বিঘ্নে শারদীয় উৎসব সম্পন্ন করতে এবং পুজো উদ্যোক্তাদের উৎসাহ দিতে পুজো কমিটি গুলিকে সরকারি অনুদান তুলে দিল পুলিশ প্রশাসন। দিনহাটার ৫ টি পুজো কমিটির হাতে মঙ্গলবার সন্ধ্যায় পুজো মণ্ডপ গুলিতে গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারি অনুদান হিসাবে ২৫ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন পুজো কমিটির গুলোর হতে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ছাড়াও বিভিন্ন পূজা কমিটি গুলির বিভুরঞ্জন সাহা, কালীপদ পাল, মহাদেব সাহা, মদন কর্মকার, সাবির সাহা চৌধুরী প্রমূখ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন শতবর্ষ প্রাচীন দিনহাটা মহামায়া পাট সর্বজনীন দুর্গাপুজো কমিটি, থানাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, নাট্য সংস্থা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, গসানি রোড কালিবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং টেলিফোন এক্সচেঞ্জ মোড় মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটির হাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই চেক তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে শারদ উৎসব উপলক্ষে দিনহাটার মোট ৪৪ টি পুজো কমিটিকে সরকারি অনুদান হিসাবে ২৫ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উপলক্ষে সরকারি অনুদান মেলায় খুশি পুজো উদ্যোক্তারাও।
দিনহাটা গোস্বামীর কালী মন্দির দূর্গা পূজা কমিটি পক্ষ থেকে বাবলু সাহা, মদন কর্মকার প্রমূখ জানান রাজ্য সরকারের উদ্যোগ যথেষ্ট সাধুবাদযোগ্য। পুজো কমিটি গুলিকে উৎসাহ দিতে যেভাবে সরকারি অনুদান দেওয়া হল তাতে অনেকটাই সুবিধা হবে।
দিনহাটার শতবর্ষ প্রাচীন মা মহামায়া পাট পুজো কমিটির কালীপদ পাল, বিভুরঞ্জন সাহা প্রমূখ জানান এ বছর তাদের পুজো ১২৯ বর্ষ। নিষ্ঠা ও ভক্তি সহকারে তাদের এই পুজো হয়ে আসছে। সরকারি অনুদান মেলায় অনেকটাই সুবিধা হবে বলে তারা জানান।
দিনহাটার নাট্য সংস্থা পুজো কমিটির উদ্যোক্তাদের মহাদেব সাহা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক বছর ধরে পুজো উদ্যোক্তাদের সরকারিভাবে অনুদান দিয়ে আসছেন প্রশাসন। এ বছরও পুলিশ প্রশাসনের আধিকারিকরা সরকারি সেই চেক পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেন। সরকারি অনুদান মেলায় তাদের বিগ বাজেটের পুজোয় অনেকটাই সহযোগিতা হবে বলে উদ্যোক্তারা জানান।

Leave a Reply

error: Content is protected !!